1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
এমপি পদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

এমপি পদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পঠিত
অভিনেত্রী কোয়েল মল্লিক ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সংসদ সদস্য (এমপি) পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। গত কয়েক মাস ধরে তার পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে চলা নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি নিজে সরাসরি উপস্থিত হয়ে এই পদত্যাগপত্র জমা দেন। এর আগে তৃণমূলের মনোনয়নে রাজ্যসভায় যাওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক পদত্যাগ করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন এই টালি অভিনেত্রী।
গত জুনে কোয়েল মল্লিক যখন প্রথমবার পদত্যাগের সিদ্ধান্ত নেন, তখন তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, সংসদীয় নিয়ম অনুযায়ী সরাসরি নিজে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। সেই সময় দেশের বাইরে থাকার কারণে অভিনেত্রীর এই পদত্যাগ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা বিলম্ব হয়। অবশেষে আজ দিল্লিতে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন।
কোয়েল মল্লিকের এই পদত্যাগের ফলে রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সংখ্যা কমে এখন ৯-এ দাঁড়াল। দলটির একের পর এক সংসদ সদস্যের এভাবে পদত্যাগ করা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
দিল্লির রাজনৈতিক সূত্রের খবর, পদত্যাগের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরপরই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে একটি সাক্ষাৎ করেছেন কোয়েল মল্লিক। এই সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আসার পর নতুন করে প্রশ্ন উঠেছে—তৃণমূলের চারজন সংসদ সদস্যের পদত্যাগের পর কোয়েল মল্লিক কি তবে এবার বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন?
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park