সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়
নড়াইলের কাগজ ডেস্ক :
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
১৫৯
বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় সংসদের কক্ষেই কুশল বিনিময় করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদের দিনের কার্যক্রম শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন ডা. শফিকুর রহমান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধী দলের অন্য সদস্যরাও কুশল বিনিময় করেন।
অপরদিকে একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন ৩০ জুন, মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।