
কৃষকের চাওয়া
**************
মিঠুয়ার রহমান-
এই গরমে নাকাল হয়ে
চাইছে যখন বৃষ্টি,
কৃষক মনে হচ্ছে তখন
অনেক ভয়ের সৃষ্টি।
ছয়টি মাসের কষ্টের ফসল
আসবে এখন ঘরে,
সোনালী ধান দেখে মুখে
হাসি ঝরে পড়ে।
আর ক’টা দিন বৃষ্টি বিহীন
গেলে ভালো হয়,
ফসল ঘরে তোলার তরে
থাকে না আর ভয়।
রোদের গরম দাবদাহ
গুমোট আবহাওয়া,
কষ্ট হলেও কৃষক কূলের
এটাই তাদের চাওয়া।
বৃষ্টি হলে সোনার ফসল
নষ্ট হবে সব,
মনে প্রাণে রোদ্দুর চাই
দাওনা মহান রব।
গরমকে দাও নরম করে
বাতাসকে দাও সাথে,
কৃষক ভাইএ ফসল উঠাক
হাতটি রেখে হাতে।
রহমতের বরিষণ দাও
আর ক’টা দিন পরে,
ততো দিনে উঠে যাবে
সোনার ফসল ঘরে।