শিবচরে এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইফতার অনুষ্ঠিত
নড়াইলের কাগজ ডেস্ক :
প্রকাশের সময় :
রবিবার, ১৭ মার্চ, ২০২৪
১৭৮
বার পঠিত
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলা শিবচর উপজেলা এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) শিবচর জোনাল অফিস কার্যলয়ে এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মাদারীপুর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল, বিজয় টিভি’র মাদারীপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খান।
অনুষ্ঠানে সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শিবচর জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।