1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ঈদ মোবারক ঈদ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

ঈদ মোবারক ঈদ

কবি মিঠুয়ার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

ঈদ মোবারক ঈদ
***************
মিঠুয়ার রহমান

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
আজ সকলের ঘরে,
ধনী গরীব নেই ভেদাভেদ
সমান সবার তরে।

একটু হাঁসি একটু খুশি
বিলিয়ে দেই সবে,
আনন্দেরই ঝর্না ধারা
ঝরে পড়ুক ভবে।

সাম্য আর সম্প্রীতিতে
ভরে থাকুক মন,
সুখ শান্তি বিরাজ করুক
আজকে সারাক্ষণ।

জরাজীর্ণ যাক না কেটে
দ্বন্দ্ব বিভেদ ভুলি,
রবের কাছে চাই গো পানাহ
সবাই দু’হাত তুলি।

ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ,
হিংসা দ্বন্দ্ব বিভেদ ভুলে
গাহি সাম্যের গীত।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park