1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
পাথরঘাটায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে ব্র‍্যাক সীডের কর্মশালা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

পাথরঘাটায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে ব্র‍্যাক সীডের কর্মশালা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান রনি, বরগুনা:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পঠিত

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কুপধন এলাকায় ব্র‍্যাক সীডের পক্ষ থেকে “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে থেকে দুপুর পর্যন্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র‍্যাক সীডের রিজিওনাল সেলস ম্যানেজার খন্দকার বাইজিদ বোস্তামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা কৃষি উপসহকারী রিপন কীর্তনীয়া ও উপসহকারী ফয়সাল আহমেদ। এছাড়াও ব্রাকের টিএসও মো. আবু সাইদ, ডিলার মো. জাকির হোসেনসহ এলাকার ৫০ জন মডেল কৃষক ।
অনুষ্ঠানে আধুনিক ও উন্নত বীজ ব্যবহার এবং বৈজ্ঞানিক চাষাবাদ কৌশল প্রয়োগের মাধ্যমে ধানের উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের মাঠ পর্যায়ে কার্যকর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনাও প্রদান করা হয়। প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের কোন প্রজাতির ধান চাষ করলে অধিক ফলন পাওয়া যাবে এবং কীভাবে তারা স্বাবলম্বী হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালার শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাক সীডের হাইব্রিড সাথী ধানের বীজ বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park