1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
দেশ এবং জাতির জন্য এ নির্বাচন ও গণভোট অত্যান্ত গুরুত্বপূর্ন- নৌবাহিনীর প্রধান নাজমুল হাসান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

দেশ এবং জাতির জন্য এ নির্বাচন ও গণভোট অত্যান্ত গুরুত্বপূর্ন- নৌবাহিনীর প্রধান নাজমুল হাসান

জয়দেব রায়, বরগুনা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বরগুনা পরিদর্শন করেন।

বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় তিনি হেলিকপ্টার যোগে বরগুনা সার্কিট হাউজ মাঠে অবতরণ করেন। পরে সেখান থেকে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি বরগুনায় দ্বায়িত্বরত নৌ বাহিনীর সদস্যদের উদ্যেশে বক্তব্য দেন। এসময় নৌ বাহিনীর প্রধান এম নাজমুল হাসান নৌবাহিনীর সদস্যদের উদ্যেশে বলেন, একটি সুষ্ঠু অবাদ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদেরকে আগামী কয়েকদিন পরিশ্রম করে যেতে হবে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে ও দেশপ্রেমের সাথে। আমার দৃঢ় বিশ্বাস আমি আপনাদের প্রস্তুতি সম্পর্কে যে ব্রিফিং শুনেছি এবং আপনাদের মধ্যে যে কর্মস্পৃহা উদ্যোগ আর আন্তরিকতা দেখেছি আমি নিশ্চিত বাংলাদেশ নৌ বাহিনীর প্রতিটি সদস্য তাদের দ্বায়িত্ব সুচারুরুপে পালন করতে সক্ষম হবে। তিনি বলেন, দেশ এবং জাতির জন্য এ নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ন। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাবো এবং আমরা একটি উন্নত ও সমৃদ্ধবাংলাদেশ গড়ে তোলার জন্য আবার সকলে সম্মিলিতভাবে কাজ করাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। নৌপ্রধান আরো বলেন, অতীতের যেকোন নির্বাচনের তুলনায় আমাদের স্বশস্ত্র বাহিনী মোতায়নের সংখ্যা অনেক বেশি। শুধুমাত্র নৌবাহিনীর ক্ষেত্রে আমরা প্রায় ৫হাজার সদস্য মোতায়ন করেছি যা পূর্বের যেকোন নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুন। একই সাথে আমাদের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে এবং দ্বীপাঞ্চলে জাহাজ এবং জলযান মোতায়ন করতে হয়েছে। আমাদের সাথে রয়েছে কোস্টগার্ড ও অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। তিনি আরো বলেন আমি চাই এই নির্বাচনে আপনাদের প্রতিটি সদস্য, অফিসার নাবিক প্রত্যেকে আন্তরিকতার সাথে নিরপেক্ষতার সাথে নির্ভয়ে আপনাদের দ্বায়িত্ব পালন করবেন। তিনি বলেন, দেশ এবং জাতি স্বশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে তাকিয়ে আছে আমাদের কাছে তাদের যে প্রত্যাশা একটি অবাদ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আমরা প্রতিশ্রুতি বদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ। আমরা দেশ এবং জাতিকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। এরপরে নৌবাহিনীর প্রধান বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, এই জাতীয় নির্বাচন এবং গণভোট আমাদের দেশ এবং জাতির জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। গত দেড় বছরধরে আমরা স্বশস্ত্র বাহিনীর সদস্যরা অসামরিক প্রশাসনের সহায়তায় দেশের আইন শৃঙ্খলা রক্ষার কার্জে মোতায়ন রয়েছি। তারই চুড়ান্ত পর্বে এখন আমরা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য প্রস্তুতি গ্রহন করেছি। নির্বাচন অনুষ্ঠানের মূল দ্বায়িত্ব নির্বাচন কমিশনের ও স্থানীয় প্রশাসনের কর্তাব্যাক্তিরা। আমরা স্বশস্ত্রবাহিনীর সদস্যরা এবং সকল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা একত্রিতভাবে সহায়তা প্রদানের জন্য প্রস্তুত আছি। তিনি আরো বলেন, শুধুমাত্র নির্বাচনের দিনই নয় এর পরবর্তী দুই তিনদিন পর্যন্ত আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আমরা অতিতে দেখেছি নির্বাচন পরবর্তি অনেক সময় সহিংসতা সৃস্টি হয় যারা নির্বাচনে আশানুরুফ পলাফল করতে পারে না তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেস্টা করেন। এজন্য আমাদেরকে নির্বাচন পরবর্তি কয়েকদিন সতর্ক থাকতে হবে। এসময় তিনি বলেন, সোস্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে প্রভাবিত করার চেস্টা করা হয় অপপ্রচার ও তথ্যের অপব্যবহার করা হয়। এ বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা সোস্যাল মিডিয়ার প্ররোচনায় প্রভাবিত হয়ে কোন ভুল সিদ্ধান্ত না নেই এব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকার জন্য আমি সবাইকে আহবান জানাই। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে নৌ বাহিনীর প্রধান নাজমুল হাসান বলেন, এই নির্বাচনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ন হবে। আমি বার্তা দিতে চাই নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের যে খবরাখবর আপনারা জনগনের কাছে তুলে ধরবেন সেই ক্ষেত্রে আপনাদের যাতে দ্বায়িত্ত্বশীলতা থাকে, প্রফেশনালিজম থাকে যাতে করে যেন কোন ভুল তথ্য বা কোন ভুল যেকোন প্রকার প্রচার প্রচারণায় জনগন যাতে বিভ্রান্ত না হয় এই জন্য আপনাদের দ্বায়িত্ব অতীতের যেকোন সময়ের চাইতে অনেক বেশি বলে আমি মনে করি। আমার বিশ্বাস আপনারা এখন যেভাবে প্রশাসনকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহায়তা করছেন নির্বাচন এবং নির্বাচন পরবর্তি সময়েও আপনাদের সেই সহযোগিতা আমরা পাবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মর্শেদ আলম, বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তারসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, ডিজিএফআই, এনএসআই, র‍্যাব, আনসার এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। পরে বেলা ৩টা ১০ মিনিটে তিনি পুনরায় হেলিকপ্টার যোগে বরগুনা ত্যাগ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park