1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে কক্ষ পরিদর্শকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার এম এম শারাফাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

কর্মশালায় বক্তারা বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পরীক্ষার নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে কক্ষ পরিদর্শকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা উপস্থিত ছিলেন। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park