নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো: মুজিবার চৌধুরী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৫টার সময় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জলিল চৌধুরীর ছেলে।
লক্ষীপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওহিদ শেখ জানান, বৃহস্পতিবার বিকেলে আকাশ মেঘলা দেখে বাড়ির পাশে পশ্চিম ডাঙ্গা বিলে কাটা ধান গোছাতে যান কৃষক মুজিবার চৌধুরী। এ সময় তিনি মাঠের কাটা ধান গুছিয়ে রেখে বাড়িতে ফিরছিলেন। একপর্যায়ে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। পরে তিনি দ্রুত মাঠ থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান। পরে স্থানীয় লোকজন ও নিহতের লাশ বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।