1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
খেলাধুলা বাড়ালে কমবে মোবাইল ও মাদক আসক্তি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :

খেলাধুলা বাড়ালে কমবে মোবাইল ও মাদক আসক্তি

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া গ্রামে তরুণদের মধ্যে মোবাইল ফোন আসক্তি ও মাদকসেবনের ঝুঁকি বাড়ছে। সম্প্রতি পরিচালিত এক কমিউনিটি স্টাডিতে এ তথ্য উঠে এসেছে।

ভিলেজ কমিউনিটি স্টাডি পরিচালনা করেন বড়দিয়া নড়াগাতী নড়াইলের কৃতি সন্তান কে. এম. রাসেল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ সংক্রান্ত রিপোর্টটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের নিকট হস্তান্তর করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস উপস্থিত ছিলেন।

গবেষণায় দেখা যায়, খেলার মাঠের অভাব ও সংগঠিত ক্রীড়া কার্যক্রম না থাকায় যুবসমাজ খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে এবং অবসর সময়ে অতিরিক্ত মোবাইল ব্যবহারে ঝুঁকছে।

এ বিষয়ে ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে এবং আসক্তি থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।

খাশিয়াল ইউনিয়ন চেয়ারম্যান বরকত উল্লাহ বলেন, প্রশাসনের সমন্বিত উদ্যোগ ও স্থানীয়দের অংশগ্রহণের মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও মাদকমুক্ত পথে ফিরিয়ে আনা সম্ভব।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, মাঠ সংরক্ষণ, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন চলমান আছে এবং যুব ক্লাব সক্রিয় করার মাধ্যমে এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park