1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ঈদ শেষে খুলেছে অফিস আজ, সামনে আবার ৩ দিনের ছুটি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

ঈদ শেষে খুলেছে অফিস আজ, সামনে আবার ৩ দিনের ছুটি

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর-এর টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পুনরায় চালু হয়েছে। একইসঙ্গে খুলেছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার।

ঈদের আগে গত ১৬ মার্চ ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। এরপর ১৭ মার্চ থেকে শুরু হয় টানা ছুটি, যা এবার নির্বাহী আদেশে একদিন বাড়িয়ে সাত দিনে উন্নীত করা হয়। শবে কদর ও ঈদের ছুটির মাঝখানে থাকা ১৮ মার্চের কর্মদিবসও ছুটি ঘোষণা করা হয়েছিল।
ছুটি শেষে আজ থেকে সরকারি অফিসগুলো আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারও রমজানের আগের সময়সূচিতে ফিরে এসেছে।
ব্যাংকগুলোতে লেনদেন শুরু হচ্ছে সকাল ১০টায় এবং তা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন্যদিকে পুঁজিবাজারে লেনদেন চলছে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং সংশ্লিষ্ট অফিসসমূহ খোলা থাকছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এদিকে, অফিস খোলার মাত্র একদিন পরই আবারও ছুটিতে যাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সামনে আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন কর্মজীবীরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park