
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিয়া পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র প্রার্থী স. ম ওহিদুজ্জামান (মিলু)।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, ঈদুল ফিতর আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। এই পবিত্র দিনে সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
স. ম ওহিদুজ্জামান (মিলু) দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এই প্রত্যাশা তার।