1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ঈদ-উল-ফিতর উপলক্ষে নড়াইলে শহীদ পুলিশ সদস্যদের পরিবারকে উপহার প্রদান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

ঈদ-উল-ফিতর উপলক্ষে নড়াইলে শহীদ পুলিশ সদস্যদের পরিবারকে উপহার প্রদান

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। এর অংশ হিসেবে নড়াইলে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে ঈদের শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) নড়াইল জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় নড়াইল জেলার মোট ৬টি শহীদ পুলিশ সদস্যের পরিবারের হাতে ঈদের শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
পুলিশ সুপার বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে যারা আত্মত্যাগ করেছেন, তাদের পরিবার কখনোই একা নয়। বাংলাদেশ পুলিশ সবসময় তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park