1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় ৩২ এতিমখানা-মাদ্রাসায় সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় ৩২ এতিমখানা-মাদ্রাসায় সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৪৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩২ এতিমখানা -মাদ্রাসা প্রতিষ্ঠানের মাঝে সৌদি সরকারের উপহার খেজুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে মাদরাসা ও এতিমখানার প্রধানদের হাতে খেজুরের বাক্স তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট মাদ্রাসার প্রতিনিধিদের হাতে খেজুর বাক্স তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। ৩১ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা এবং উপজেলা মসজিদের জন্য ১কার্টুন করে ৩২ কার্টুন খেজুর প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর নির্ধারিত এতিমখানা- মাদ্রাসাগুলোর মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যেন ইফতারে এই খেজুর ব্যবহার করতে পারেন সে লক্ষ্যেই সৌদি আরবের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার ৩১টি মাদ্রাসা ও এতিমখানা এবং উপজেলা মসজিদে বিতরণ করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট এতিমখানা ও মাদ্রাসা প্রধান সৌদি আরব সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park