
আজ ২ মার্চ, জাতীয় পতাকা উত্তোলন দিবস। আজ থেকে ৫৫ বছর আগে, ১৯৭১ সালের এই দিনে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কলাভবন প্রাঙ্গণের ঐতিহাসিক বটতলায় প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সেদিন তৎকালীন ডাকসু-র ভিপি আ স ম আবদুর রব সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন। এর মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনে নতুন গতি সঞ্চার হয়।
ওইদিন দুপুর ও রাতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্রসমাজের এই প্রতীকী প্রতিবাদে সাড়া দেয় সর্বস্তরের মানুষ। ফলে স্বাধীনতা সংগ্রামে আরও দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয় বাঙালি জনগোষ্ঠী।
বিদেশের মাটিতে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৯৭১ সালের ১৮ এপ্রিল ভারতের কলকাতা-তে বাংলাদেশ মিশনে। তৎকালীন ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে পতাকা উত্তোলন করেন।
জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আজ নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযুদ্ধের সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। দিবসটি উপলক্ষে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন