1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল-১ আসনে ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বিজয়ী - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইল-১ আসনে ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বিজয়ী

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৭ বার পঠিত

নড়াইল-১ সংসদীয় আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ২৪ হাজার ৭৫০ ভোট ব্যাবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

নির্বাচন শেষে রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়   থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড.  মোহাম্মদ আবদুল সালাম  ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ৯৯৯৭৫ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ওবায়দুল্লাহ ৭৫২২৫ ভোট পেয়েছেন। ২৪ হাজার ৭৫০ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেন।

বিজয়ের পর প্রতিক্রিয়ায় বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “এই জয় নড়াইলবাসীর জয়। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করব।”

এদিকে, ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park