1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম উজ্জ্বলের নির্বাচনী ইশতেহার ঘোষণা। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :

লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম উজ্জ্বলের নির্বাচনী ইশতেহার ঘোষণা।

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৫১ বার পঠিত

কাজী ইমরান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: তারিকুল ইসলাম উজ্জ্বল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬৫ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন নড়াইল জেলার লোহাগড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ মে) বেলা ১২টার দিকে লোহাগড়া পৌর আওয়ামী লীগ অফিসে গণমাধ্যমকর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

এ সময় লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: তারিকুল ইসলাম উজ্জ্বল নিজেই গণমাধ্যমকর্মীদের সামনে তার ১২ দফা লিখিত ইশতেহার পাঠ করেন।

ইশতেহার ঘোষণায় তিনি বলেন, নির্বাচিত হলে লোহাগড়া উপজেলাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলবেন, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ সরবরাহ এবং সরকার প্রদত্ত ভর্তুকি প্রকৃত কৃষকদের মাঝে বন্টনের ব্যবস্হা করবেন, বেকার যুবকদের তথ্য ও প্রযুক্তিগত প্রশিক্ষণ ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, গ্রামীণ রাস্তাঘাট ও সড়কের উন্নয়ন, প্রকৃত ভাতা ভোগীদের প্রাধান্য দিয়ে ভাতার সুষম বন্টন, জমি জাল- জালিয়াতকারী এবং ভূমি দস্যুদের দৌরাত্ব বন্ধ করাসহ শিক্ষা ও স্বাস্থ্য খাতের মান উন্নয়নকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহ অবস্থান নীতি বজায় রেখে শান্তি প্রতিষ্ঠাসহ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, গোরস্থান ও মন্দির সমূহের মান উন্নয়ন, শিক্ষা, শিল্প-সাহিত্যসহ অন্যান্য ক্ষেত্রে অবদান রাখায় গুনীজনদের সম্মাননা প্রদান করা হবে।

ইশতেহার ঘোষণা শেষে জনগণের সার্বিক উন্নয়ন এবং ব্যক্তি পর্যায়ের বিকাশে সব পক্ষকে নিয়ে দল মত নির্বিশেষে কাজ করা এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং স্মার্ট লোহাগড়া উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কালো টাকা ও পেশী শক্তিকে উপেক্ষা করে আপনারা সকলে ভোটকেন্দ্রে এসে আপনাদের মূল্যবান ও পবিত্র আমানত ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী ইমদাদুল, জয়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তোফায়েল মাহমুদ তুফান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির হোসেন, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুন্সী রিয়াজ রহমান, লোহাগড়া উপজেলা ওলামা লীগের সভাপতি কামরুজ্জামান ইজাজসহ প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park