1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলের দুটি আসনে ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলের দুটি আসনে ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ ও ২ সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট ১৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল সালাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ধানের শীষ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আজিজ পেয়েছেন হাতপাখা এবং জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা পেয়েছেন লাঙ্গল প্রতীক। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক বি এম নাগিব হোসেন পেয়েছেন কলস, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন পেয়েছেন ফুটবল এবং সুকেশ সাহা আনন্দ পেয়েছেন ঘোড়া প্রতীক।
অন্যদিকে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ধানের শীষ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম পেয়েছেন হাতপাখা এবং জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ পেয়েছেন লাঙ্গল প্রতীক। গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত প্রার্থী নুর ইসলাম পেয়েছেন ট্রাক প্রতীক এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোটের মো. শোয়েব আলী পেয়েছেন ছড়ি প্রতীক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম পেয়েছেন কলস এবং ফরিদা ইয়াসমিন জাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park