1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় ‘ভোটের গাড়ি’ নিয়ে নির্বাচনী ও গণভোট সচেতনতামূলক প্রচারণা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় ‘ভোটের গাড়ি’ নিয়ে নির্বাচনী ও গণভোট সচেতনতামূলক প্রচারণা

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পঠিত
নড়াইলের কালিয়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ নিয়ে প্রচারণা চালানো হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার ক্যারাভ্যান’ বহরের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে ভোটারদের কাছে নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রচার অনুষ্ঠানে বক্তব্য দেন কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। তিনি বলেন,  রাষ্ট্র পরিচালনার বিভিন্ন সংস্কার বিষয়ে জনগণের মতামত জানার লক্ষ্যেই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের হাতেই রয়েছে। তার জন্য সরকারের পক্ষ থেকে এ প্রচারণা।
ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্টের মাধ্যমে ভোট দেওয়ার সঠিক নিয়ম, ভোটকেন্দ্রে করণীয়-বর্জনীয় বিষয়, গোপন ব্যালটের নিরাপত্তা এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়।
 পাশাপাশি সাধারণ মানুষের মতামত সংগ্রহের জন্য রাখা হয় মতামত বাক্স।

এ সময়  উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park