1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় পল্লী বিদ্যুতের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় পল্লী বিদ্যুতের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে পল্লী বিদ্যুতের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।

শনিবার ( ৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বেলা ৪ টা পর্যন্ত এ কাজ করা হয়।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, নিয়মিত এই রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের ঝুঁকিপূর্ণ তার, পুরনো খুঁটি ও ট্রান্সফরমার পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তার পরিবর্তন, খুঁটি মেরামত এবং লাইন ক্লিয়ারিংয়ের কাজ করা হয়েছে।

রক্ষণাবেক্ষণ কাজের সময় নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এতে কিছুটা ভোগান্তি হলেও দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিভ্রাট কমবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডিজিএম মোঃ আবু সুফিয়ান বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে এই রক্ষণাবেক্ষণ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজ শেষ হওয়ায় লাইনে ত্রুটি কমবে এবং গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন।

এ সময় নির্বাহী প্রকৌশলী মিঠু কুমার, পল্লী বিদ্যুতের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park