1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
মোবাইল ফোন আমদানি শুল্ক কমলো - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

মোবাইল ফোন আমদানি শুল্ক কমলো

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পঠিত
মোবাইল ফোন আমদানি এবং বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদনকারীদের জন্য মোবাইল ফোনের যন্ত্রাংশ আমদানির শুল্কও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় শুল্ক ছাড়ের এই সিদ্ধান্ত হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে- আগে ছিল ২৫ শতাংশ; এখন দিতে হবে ১০ শতাংশ।
এর ফলে সরাসরি মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, অগ্রিম কর ও ভ্যাটের পরিমাণ নামল ৪৩ দশমিক ৪৩ শতাংশে, যা আগে ছিল ৬১ দশমিক ৮০ শতাংশ।
একইসঙ্গে বাংলাদেশে মোবাইল ফোন সংযোজনের ক্ষেত্রে যন্ত্রাংশ আমদানির শুল্কেও ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শফিকুল আলম।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park