1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৮০ বার পঠিত
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় ১ বছরের বিনাশ্রম  কারাদণ্ড ও ১৬ লাখ টাকা জরিমানাপ্রাপ্ত মো.শরিফুল ইসলাম মিন্টু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
রোববার (৫ মে) সকালে সদর উপজেলার ভওয়াখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের নাসিরুল ইসলাম এর ছেলে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার সকালে গোপন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলা ভওয়াখালী গ্রামে আসামীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী আদালত কতৃক এনআই এ্যাক্টের মামলায় ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৬ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। এদিন আসামীকে আদালাতে পাঠানো হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park