1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বিদায়বেলায় এতো ভালোবাসা সবার কপালে থাকে না : তাওহীদ হৃদয় - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :

বিদায়বেলায় এতো ভালোবাসা সবার কপালে থাকে না : তাওহীদ হৃদয়

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোকাহত দেশবাসীর সঙ্গে শামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার তাওহীদ হৃদয়। 
শনিবার (২০ ডিসেম্বর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাওহীদ হৃদয় তার বার্তায় উল্লেখ করেন, ‘শরিফ ওসমান হাদি শেষ পর্যন্ত বীরের বেশেই চিরবিদায় নিয়েছেন। কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে এমন বিদায় সবার কপালে জোটে না বলেও মন্তব্য করেন এই ক্রিকেটার।’
তাওহীদ হৃদয় তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে। বিদায়বেলায় এতো ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হলেও শেষ রক্ষা হয়নি। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার প্রাঙ্গণে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park