1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে ১৭তম মতুয়া সম্মেলন অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে ১৭তম মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

নড়াইলের ১৭তম মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১২ ডিসেম্বর বিকালে ট্যাংরাখালী হাজরাতলা মন্দিরের উন্মুক্ত স্থানে সম্মেলনের সভাপতিত্ব করেন হাজরাতলা পূজা মন্দিরের সভাপতি উৎপলেন্দু বিশ্বাস। এ সময় রজত শুভ্র মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নড়াইল- ১ আসনে ধানেরশীষের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম বিশ্বাস। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক,কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, সাজ্জাদ হোসেন মাস্টার,সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরের সার্বিক তত্ত্বাবধানে এ সময় মতুয়া সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কল্যাণ মূখার্জী,পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সাংবাদিক অশোক কুমার কুন্ডু,পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচীব কার্তিক দাস,অনুষ্ঠান পরিচালনা করেন বড়কুলা ট্যাংরাখালী হাজরাতলা মন্দিরের সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন মতুয়া মহা সংঘের সভাপতি শ্রিমৎ পরীক্ষিত গুঁসাই,মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন করেন মীনাক্ষী দেবীসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন এলাকার আগত ধর্মীয় নেত্রীবৃন্দ সহ পাঁচ ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াইল সদর উপজেলার পাঁচ ইউনিয়নের সংসদীয় আসন নড়াইল -১ এর ধানের শীষের প্রার্থী নড়াইল জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম বিশ্বাস গতকাল বড়কুলা টেংরাখালি হাজরাতলা পুজা মন্দিরে অনুষ্ঠিত ১৭তম মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন,আমরা সবাই বাঙ্গালী আমাদের দেশের কোন হিন্দু সম্প্রদায় কে সংখ্যা লঘু বলে কেউ কোন কথা বলবেন না। আর হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তারাও নিজেদের কে সংখ্যা লঘু বলে আখ্যায়িত করবেন না। উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশ হিন্দু সম্প্রদায়ের জান মাল নিরাপত্তার দায়িত্ব আমাদের দলের নেতা কর্মীদের নিতে হবে। কোন ধরনের কোন প্রকার অসুবিধা কোন হিন্দু ধর্মাবলম্বীদের হলে তাৎক্ষনিক সমাধানের জন্য দলীয় নেতাকর্মীদের তিনি নির্দেশ দেন।আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি বলেন,মানুষ আগে বলতো হিন্দু সম্প্রদায় শুধু নৌকায় ভোট দেয় কিন্তু আমি বিশ্বাস করি না। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানেরশীষের পক্ষে ভোট প্রদান করতে সকলকে আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park