1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত
Oplus_131072

নড়াইলের কালিয়া উপজেলায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় জাতীয় গুরুত্বপূর্ণ দিনদ্বয় যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, নিরাপত্তা জোরদার, সমন্বয় কার্যক্রম এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায়
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শ্রাবনী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভা শেষে দিনব্যাপী কর্মসূচি সুচারুভাবে পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park