1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নীলফামারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

নীলফামারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনো, সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব, সদস্য এটিএম ফেরদৌস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিপুলার ইসলাম সরকার, সদর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আজিম হোসেন, আইনজীবী ফোরামের সদস্য রোকুনুজ্জামান শাহিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করেছি। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসেন—এটাই সবার প্রত্যাশা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park