1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নড়াইল সদরের সুধীজনদের মতবিনিময় - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নড়াইল সদরের সুধীজনদের মতবিনিময়

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

নড়াইল সদর উপজেলার সুধীজন, বীরমুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম নড়াইলের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও জনসাধারণের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে মুক্তচিন্তা, গঠনমূলক সমালোচনা ও সাংবাদিকদের সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন্নেসা, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ ওয়াকিউজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী ঘোষসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

সভায় অংশগ্রহণকারীদের মতামত ও প্রত্যাশা শোনেন জেলা প্রশাসক এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park