জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তিতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা
নড়াইলের কাগজ ডেস্ক :
প্রকাশের সময় :
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
৫৫
বার পঠিত
গাজীপুরের কাপাসিয়ায় জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী মিলন মেলা। দেশব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও অতিথিদের অংশগ্রহণে মিলন মেলা পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার বীর উজলী উচ্চ বিদ্যালয় মাঠে এ মিলনমেলা উদযাপন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ।
মিলন মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে আমন্ত্রণ জানানো হয় এবং প্রতি সংগঠনকে প্রদান করা হয় সম্মাননা স্বারক। একই সঙ্গে জনতার বন্ধু ফাউন্ডেশনের ১০০ জনেরও বেশি কমিটি সদস্য, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টোক ইউনিয়ন বিএনপির সভাপতি ও বীর উজলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু সাইদ মাহমুদুল হক বুলবুল, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম হোসেন, আয়েশা হাসপাতালের ম্যানেজার এখলাছ উদ্দিন।
এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিন, সহসভাপতি পারভেজ মোশাররফ, প্রতিষ্ঠাতা সহসভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফারুক, দপ্তর সম্পাদক আনোয়ার, সমাজকল্যাণ সম্পাদক জহির, ক্যাশিয়ার রিজবী, সহকারী ক্যাশিয়ার নাইমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই স্বেচ্ছাসেবী মিলন মেলা জনতার বন্ধু ফাউন্ডেশনের ছয় বছরের পথচলাকে আরও বর্ণিল ও স্মরণীয় করে তোলে।