
নড়াইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল মামুন শিকদার। তিনি এর আগে বরগুনা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁর এই পদায়নের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন উপ-সচিব মো. মাহবুবুর রহমান।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের প্রতিটি জেলায় নতুন পুলিশ সুপারদের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় নড়াইলেও নতুন এসপি নিয়োগ দেওয়া হলো।
অন্যদিকে, নড়াইলের বর্তমান পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে পঞ্চগড় জেলায় বদলি করা হয়েছে। তিনি চলতি বছরের ৩ সেপ্টেম্বর নড়াইলে যোগদান করেছিলেন।