1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ঢাকায় ভূমিকম্পে বংশালে ভবনের রেলিং ধসে ৩ পথচারীর মৃত্যু - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

ঢাকায় ভূমিকম্পে বংশালে ভবনের রেলিং ধসে ৩ পথচারীর মৃত্যু

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

রাজধানী ঢাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে বংশালের কসাইটুলি এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, ভূমিকম্প শুরু হওয়ার পরপরই ভবনটির পঞ্চম তলার রেলিং নিচে পড়ে পথচারীদের ওপর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ বলেন, ভূমিকম্পের সময় রেলিং ভেঙে পড়ায় তিন পথচারী মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park