1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে বিশেষ চাহিদা সম্পন্ন মফিজ উদ্দিনকে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা প্রদান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

নড়াইলে বিশেষ চাহিদা সম্পন্ন মফিজ উদ্দিনকে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা প্রদান

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

নড়াইলে জন্মগত শারীরিক প্রতিবন্ধী (বিশেষ চাহিদা সম্পন্ন) মফিজ উদ্দিনকে হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।

১৭ নভেম্বর বিকেলে নড়াইল পৌরসভার দুর্গাপুর রেলব্রিজ এলাকার নিচে স্বশরীরে উপস্থিত হয়ে মফিজ উদ্দিনের হাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে  এ সহায়তা তুলে দেন তিনি। মানবিক এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন মফিজ উদ্দিন ও তার পরিবার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন ও অসহায় মানুষের কল্যাণে সরকার নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রয়োজন অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

এ সময় তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকারকে মফিজ উদ্দিনের সার্বিক খোঁজখবর রাখার নির্দেশ দেন।

সহায়তা পেয়ে মফিজ উদ্দিন উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park