1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
হাতিয়ায় বিএনপির গণসমাবেশে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

হাতিয়ায় বিএনপির গণসমাবেশে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা’ ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ মাঠে এ গণসমাবেশে তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ জনগণ হাত তুলে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাতিয়া আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।
বিশেষ অতিথি ছিলেন আজিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম।

সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাও. আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মো. ইউনুছ, মোসলেহ উদ্দিন, নিজাম চৌধুরী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন স্বপন, আলমগীর কবির, ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট নূর হোসেন সুমন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, “গত ৩৫ বছর ধরে প্রকৌশলী ফজলুল আজিম হাতিয়ার মানুষের পাশে থেকে কাজ করেছেন। কিন্তু তৃণমূলের মতামত উপেক্ষা করে যেভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তা জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়। দল ও গণতন্ত্র রক্ষায় তৃণমূলের কথা শোনা জরুরি।”

প্রধান অতিথি প্রকৌশলী ফজলুল আজিম বলেন,

“বিগত ৩৫ বছর আমি হাতিয়ার উন্নয়নে কাজ করেছি। নদীভাঙন রোধে ব্লক বাঁধ, সড়ক প্রশস্তকরণ, নতুন রাস্তা নির্মাণ ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আগামী দিনে জনগণ আমাকে সুযোগ দিলে হাতিয়াকে জেলায় উন্নীত করার পাশাপাশি নিঝুমদ্বীপে ক্রসবাঁধ নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব।”

তিনি আরও বলেন,

“আমি যা বলি তা বাস্তবায়ন করি। আমার অবর্তমানে আমার সন্তানকেও আপনারা ভালোবাসবেন ও সহযোগিতা করবেন।”

গণসমাবেশে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও মিছিল নিয়ে মাঠে উপস্থিত হন।
অনুষ্ঠানে সাবেক এমপি ফজলুল আজিম ও তার ছেলে নিজেদের বিএনপির সদস্য নবায়নের মাধ্যমে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park