1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের ফরিদ মোল্লার ছেলে মোঃ কিবরিয়া মোল্লা (৩৫) এবং একই গ্রামের ফিরোজ আলীর ছেলে মোঃ জনি মোল্লা (২১)।

গত ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ  মোঃ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় বাঐসোনা ইউনিয়নের বাঐসোনা  মিনি পার্কের সামনে বাঐসোনা হতে যোগানিয়া যাওয়ার পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের নিকট থেকে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park