1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পঠিত
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময়ে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পরে জাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের স্বজন সূত্রে জানা যায়, জাহিদ মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। তার বাসা জেনেভা ক্যাম্পে। রাতে বন্ধুদের সঙ্গে রাস্তায় বের হন। এ সময় দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে যান। তখন তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ হলে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ট্রমা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, জেনেভা ক্যাম্পে মাদক কারবারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ প্রায়ই লেগে থাকে। গত কয়েকদিন ধরেও জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্রুপ ও পিচ্চি রাজা, চুয়া সেলিম গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি চলছে। দুইদিন আগে আইন-শৃঙ্খলা বাহিনী ৩২টি ককটেলসহ বেশ কয়েকজনকে আটক করে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park