
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার পর সিলেট রেলস্টেশন থেকে ঢাকা অভিমুখে কালনী এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করে।
এর আগে সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
পরে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর লাইন পরিষ্কার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।