1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে জামায়াতে ইসলামী’র ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে জামায়াতে ইসলামী’র ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

আশিকুর রহমান: নড়াইল
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার উদ্যোগে ভোটকেন্দ্র ভিত্তিক সহযোগী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-০২ আসনের সদস্য সচিব জামিরুল হক টুটুল এবং সঞ্চালনা করেন জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য মাওলানা মির্জা আশেক এলাহি। বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নড়াইল জেলা আমীর ও নড়াইল-০২ আসনের এমপি প্রার্থী আতাউর রহমান বাচ্চু এবং জেলা সেক্রেটারি ও নড়াইল-০১ আসনের এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুব বিভাগের সভাপতি খিয়াম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম এবং ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জাকির হোসেন বিশ্বাস, সহকারী সেক্রেটারি আবুল বাশার, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, পৌর আমীর জাকির হোসেন, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামানসহ নড়াইল-০২ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আগাম জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park