1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
রূপগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

রূপগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় রাজনীতিবিদদের সাথে নিয়ে মাদক বিরোধী সেমিনার ২০২৫ আয়োজন করেছেন।

বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালনী হিরনাল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, অভিভাবক ও রাজনীতিবিদদের সঙ্গে মাদক বিরোধী সেমিনার করেন।

এ মাদক বিরোধী সেমিনারে কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।এসময় মাদক বিরোধী সেমিনারে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হূমায়ূন,দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক আফরান উদ্দিন,যুগ্ম সম্পাদক রিয়াদ ভূইয়া কিরণ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল,দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসহাক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক নয়ন সরকার প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park