
রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন। সেখানে লতিফ সিদ্দিকী সরকারের বিরুদ্ধে বক্তব্য দেন এবং উপস্থিতদের প্ররোচিত করেন। পুলিশ বলছে, বৈঠকে ৭০-৮০ জন অংশ নিলেও আদালতের নির্দেশে ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আসামিপক্ষ জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।