
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪ দফা কার্যক্রম নিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ প্রকাশ করেন।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। আর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।
সচিব আখতার আহমেদ জানান, কর্মপরিকল্পনাকে ২৪ ভাগে বিভক্ত করা হয়েছে। এসব কার্যক্রম একে অপরের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তকরণ।
তিনি আরও বলেন, অংশীজনদের সঙ্গে সংলাপ কর্মসূচিও রাখা হয়েছে। রাজনৈতিক দল, গণমাধ্যমকর্মী, নারী নেতৃত্বসহ বিভিন্ন প্রতিনিধির সঙ্গে এসব সংলাপ অনুষ্ঠিত হবে।
এছাড়া এবারের নির্বাচনের আগে তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম নতুন তালিকায় যুক্ত করা হবে বলে জানান তিনি।