1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সমাবেশ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সমাবেশ

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার পঠিত

“করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে কিশোরীদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইলের আয়োজনে গোবরা পার্বতী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম হয়। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির উপপরিচালক মো. গোলাম রসুল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ।

বক্তারা কিশোরীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা কিশোরীদের আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে উৎসাহিত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত কিশোরীদের মাঝে সঞ্চয়ের টাকা, প্রশিক্ষণ সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, খাতা-কলম ও স্কুলব্যাগ বিতরণ করা হয়। একই সঙ্গে কিশোরী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park