1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সাকিবের বিশ্বরেকর্ড: বাঁহাতি বোলারদের প্রথম ৫০০ উইকেট - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :

সাকিবের বিশ্বরেকর্ড: বাঁহাতি বোলারদের প্রথম ৫০০ উইকেট

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পঠিত

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে তিনি ছুঁয়েছেন ৫০০ উইকেটের মাইলফলক। শুধু তাই নয়, একই সঙ্গে হয়ে গেলেন টি-টোয়েন্টির ইতিহাসে একমাত্র ক্রিকেটার—যার সংগ্রহ এখন ৭ হাজার রান ও ৫০০ উইকেট।

শনিবার (২৩ আগস্ট) অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে এই রেকর্ড গড়েন তিনি। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে ব্যাট-বলে আলো ছড়ান সাকিব।

প্রথমে ব্যাট করতে নেমে প্যাট্রিয়টস নির্ধারিত ২০ ওভারে করে ৯ উইকেটে ১৩৩ রান। সাকিব নিজের প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে (৩০) আউট করে স্পর্শ করেন ৫০০ উইকেটের মাইলফলক। পরে ইনিংসের ১৭তম ওভারে ফের আঘাত হেনে তুলে নেন কাইল মেয়ার্স (১৩) ও নাভিন বিদাইসিকে (১)-এর উইকেট। শেষ পর্যন্ত তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ২ ওভারে ৩ উইকেটের বিপরীতে ১১ রান খরচায়। ক্যারিয়ার উইকেট সংখ্যা বেড়ে হয় ৫০২।

জবাবে ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফ্যালকনস জয় পায় ১৯.৪ ওভারে। দলের জয়ে বড় ভূমিকা রাখেন কারিমা গোর—তিনি খেলেন অপরাজিত ৫২ রানের ইনিংস। ওপেনিংয়ে জুয়েল অ্যান্ড্রু (২৮) ও রাহকিম কর্নওয়াল (১৬) ভালো শুরু এনে দেন। এরপর দ্রুত রান তুলে দেন সাকিব, তাঁর ব্যাট থেকে আসে ১৮ বলে ২৫ রান, যেখানে ছিল একটি চার ও দুটি ছক্কা।

শেষ পর্যন্ত অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ৭ উইকেটে ম্যাচ জেতে। অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যাচসেরা হন সাকিব আল হাসান। এটি তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার পুরস্কার।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park