1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ডাকাতি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ডাকাতি

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার পঠিত

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির নাসির উদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়, রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির ৬ নম্বর বাড়ির ৩য় তলার নাসির উদ্দিনের ফ্ল্যাটে ডিবি পুলিশ পরিচয়ে প্রবশ করে ১০ থেকে ১২ জন ডাকাত।

এরপর অস্ত্রের মুখে সবাইকে হাত-পা বেঁধে মারধর করে পাশের কক্ষে আটকে রাখে। পরে আলমারি ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। ডাকাতরা চলে গেলে চিৎকারে আশপাশের লোকজন এসে ভুক্তভোগীদের উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park