1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
যুব ত্রিদেশীয় সিরিজ: জিম্বাবুয়েকে পাত্তাই দিল না বাংলাদেশ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :

যুব ত্রিদেশীয় সিরিজ: জিম্বাবুয়েকে পাত্তাই দিল না বাংলাদেশ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পঠিত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল স্বাগতিক জিম্বাবুয়েকে পাত্তায় দেয়নি। জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে আগের দুই ম্যাচের মধ্যে প্রথমটিতে বাংলাদেশ জিতেছিল ৯১ রানে, দ্বিতীয়বার জয় ৮ উইকেটে। আজ জিতল ১৬০ রানের বড় ব্যবধানে। হারারেতে ১৮৫ রানের লক্ষ্য দিয়ে স্বাগতিকদের ১২৪ রানে অলআউট করে দিয়েছে তারা।

যুব ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগামীকাল রোববার (১০ আগস্ট) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

রান তাড়ায় বাংলাদেশের বোলারদের সামনে কোনো জবাব ছিল না জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের। ৬৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। ষষ্ঠ উইকেটটি যায় দলীয় ১১৮ রানের সময়। ওই সময় সর্বোচ্চ ৪৭ রান করে রিজান হোসেনকে উইকেট দিয়ে আউট হন বেনি জুজে। এরপর ৬ রান তুলতেই তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

শেষদিকে একমাত্র মাইকেল ব্লিগনটই একটু লড়াই করেন। ৩৪ বলে তিনি করেন ৩০ রান। বাংলাদেশের হয়ে আজিজুল হাকিম তামিম ও রিজান হোসেন ৩টি করে উইকেট নেন। শাহরিয়ার আল-আমিন নেন ২ উইকেট। ৬ উইকেটে বাংলাদেশ ২৮৪ রানের সংগ্রহ পেয়েছিল রিফাত বেগের কল্যাণে। এই ওপেনার ৭৮ বলে ১০ চার ও এক ছয়ে ৭৭ রান করেন। বাকিদের মধ্যে ফরিদ হাসান ৩৮, মো. আবদুল্লাহ ৩৭, আজিজুল ৩৪, ফারজান হোসেন ৩৪ ও রিজান হোসেন ৩০ রান করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park