1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বিএনপির মিছিলে গিয়ে আটক আ.লীগ নেতা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :

বিএনপির মিছিলে গিয়ে আটক আ.লীগ নেতা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার পঠিত
oplus_2

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় ‘বিজয় র‍্যালি’ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এসময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের এক নেতাকে বিএনপির মিছিল থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি’র সদস্যরা।

বুধবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র‌্যালি শুরু হয়। এরপর এটি নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, প্রেস ক্লাব ও মৎস্য ভবন অতিক্রম করে শাহবাগে গিয়ে শেষ হয়।

ওই নেতার নাম নূরুল হক। তিনি মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতির দায়িত্ব পালক করে এসেছিলেন দীর্ঘদিন যাবত। স্থানীয় সূত্রে জানা গেছে, এই নুরুল হক দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের স্বশাসন আমলে ৩২ নং ওয়ার্ডে শ্রমিক লীগের দায়িত্ব পালন করে এসেছিলো কিন্তু গত বছরের ৫ আগস্ট দেশের পটপরিবর্তন হলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ভোল পাল্টে বিএনপি হয়ে গেছে। তাদের মতো নুরুল হকও একজন। এরা আওয়ামী লীগের সময় সুবিধা নিয়েছে এখন বিএনপির ভেতর ঢুকেও নতুন করে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

এসময়ে আওয়ামী লীগের একাধিক কর্মীরা বিএনপির মিছিলে যোগ দেয়। এদের মধ্যে নুরুল হকও একজন। আওয়ামী লীগ থেকে বিএনপির মিছিলে যোগ দিয়েও শেষ রক্ষা হয়নি নুরুল হকের।

এই শ্রমিক লীগের নেতার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রয়েছে। সি. আর, মামলা নং- (৫৫৭/২০২৪) এই মামলার ধারা উল্লেখ্য করা হয়েছে ৩০২/১০৯/৩৪ পেনাল কোড।

যেহেতু মোহাম্মদপুর থানায় নুরুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে সেক্ষেত্রে তাকে কোথায় রেখেছে এবিষয়ে মোহাম্মদপুর থানার একাধিক বার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে থানা-পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park