
আরআরএফ, খুলনা আয়োজিত “খুলনা রেঞ্জ ফুটবল প্রতিযোগিতা-২০২৫”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী (২৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে নড়াইল জেলা পুলিশ ফুটবল দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় নড়াইল জেলা পুলিশ ফুটবল দল-এর মুখোমুখি হয় আরআরএফ, খুলনা পুলিশ ফুটবল দল-এর। প্রতিযোগিতামূলক খেলায় নড়াইল জেলা পুলিশ দল বীরত্বপূর্ণ লড়াই করলেও রানার্সআপ হয়। আরআরএফ, খুলনা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম। তিনি বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করেন। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর দলের পাশে থেকে অনুপ্রেরণা যুগিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, খুলনা
মোঃ জুলফিকার আলী হায়দার পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা
নওরোজ হাসান তালুকদার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, খুলনা
শেখ জয়নুদ্দীন, পিপিএ অতিরিক্ত ডিআইজি (অপারেশনস), খুলনা রেঞ্জ
ফয়েজ আহমেদ ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার), আরআরএফ, খুলনা
মোঃ সাজ্জাদুর রহমান রাসেল পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়
নড়াইল জেলা পুলিশের এই সাফল্য জেলাবাসী ও পুলিশ বাহিনীর জন্য গর্বের বিষয়। দলটি তাদের দক্ষতা ও মনোবল দিয়ে সবার প্রশংসা অর্জন করেছে।