1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
তেঁতুলিয়ায় জুলাই-আগস্টের শহিদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :

তেঁতুলিয়ায় জুলাই-আগস্টের শহিদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫১ বার পঠিত

সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে জুলাই ও আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল এবং সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ।

মাহফিলে বক্তারা বলেন, ‘জুলাই-আগস্টে রাজনৈতিক আন্দোলনে যেসব শহিদ প্রাণ দিয়েছেন, তারা দেশের গণতন্ত্রের জন্য আত্মত্যাগ করেছেন। তাদের স্মরণে আমাদের এ আয়োজন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

বক্তারা আরো বলেন, ‘ছাত্রদল সব সময় জনগণের পাশে ছিল, আছে, থাকবে। আমাদের রাজপথের আন্দোলন শহিদদের রক্তের ঋণ শোধ করতেই হবে।’

দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park