1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শিবচরে নিখোঁজের ১১ দিন পর যুবকের লাশ উদ্ধার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

শিবচরে নিখোঁজের ১১ দিন পর যুবকের লাশ উদ্ধার

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পঠিত

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শনিবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শিবচর পৌর সভার ঠেঙ্গামারা এলাকাসংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭নং ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে।

জানা যায় গত ২ জুলাই রাত ১০টার দিকে পরিবারের কাউকে কিছু না বলে এনায়েত বাহিরে চলে যায়। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেন। এদিকে এনায়েতকে খুঁজে না পেয় গত ৫ জুলাই তার বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আজ রাত ১০টার দিকে শিবচর উপশহরে ময়নাকাটা নদীর তীরে স্থানীয় লোকজন কিছু গন্ধ পেয়ে ইলিয়াসের পরিবারকে জানান। পরে তারা নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে খুঁজে মরদেহটি শনাক্ত করে শিবচর থানা পুলিশকে জানায়। পরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলীর নেতৃত্ব পুলিশের একটি দল নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।

নিহতের বড় ভাইয়ের ছেলে শুভ জানায়, গত ১১ দিন আগে আমার চাচা নিখোঁজ হয়। তার সঙ্গে তার কয়েক বন্ধুর দেনা পাওনা সংক্রান্ত ঝামেলা ছিল। আজ একজন এসে আমাদের জানান, এখানে গন্ধ হচ্ছে। এখানে মরদেহ আছে। সে নাকি ওপারে গিয়েছিল। তারা নাকি ধাওয়া দিলে কাকায় নদীতে পড়ে ডুবে যায়। আমাদের ধারণা তাকে হত্যা করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে আমরা মরদেহটি উদ্ধার করি। তার পরিবারের লোকজন নিহতের শরীরের বিভিন্ন অংশ ও পরনের প্যান্ট দেখে শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park