1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত

কাজী ইমরানঃ বিশেষ প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে প্রিয়া (১১) নামে একজন মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রিয়া উপজেলার বসুপটি গ্রামের মোল্যা রবিউল ইসলামের মেয়ে। রবিউল ইসলাম স্থানীয় এড়েন্দা বাজারে সবজি ব্যবসায়ী। প্রিয়া স্থানীয় সারুলিয়া হাফেজিয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী। মৃত্যুর আগে সে দেড় পারা কুরআন মুখস্থ করে বলে জানা যায়।

স্বজনরা জানান, প্রিয়া তার ছোট ভাইসহ আশেপাশের কয়েকজন সমবয়সী শিশুদের সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে প্রিয়া পানিতে হাবুডুবু খেতে থাকে। পাশে থাকা অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে পানিতে ডুবে যায়। তারা দ্রুত বিষয়টি প্রিয়ার পরিবারের সদস্যদের জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আইন প্রক্রিয়া শেষে ওই শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park