1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
মা সুস্থ, রোববার থেকে পরীক্ষায় অংশ নেবে আনিসা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

মা সুস্থ, রোববার থেকে পরীক্ষায় অংশ নেবে আনিসা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১১৭ বার পঠিত

অসুস্থতার কারণে মাকে নিয়ে হাসপাতালে যেতে হয়। ফলে দেরিতে কেন্দ্রে আসায় এইচএসসির প্রথমদিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পারেননি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা। তবে আগামীকাল রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেবেন তিনি। তার মায়ের শারীরিক অবস্থাও এখন বেশ ভালো।

শনিবার (২৮ জুন) বিকালে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘আনিসার বাড়িতে আমাদের কলেজের সবচেয়ে সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে পাঠানো হয়েছিল। তিনি মেয়েটির বাসায় গিয়েছিলেন। খোঁজ-খবর নিয়েছেন। যেসময় কামরুল ইসলাম সেখানে গিয়েছিলেন, তখন আনিসার মা একটি রুমে ঘুমাচ্ছিলেন। ফলে তাকে ডেকে ঘুম থেকে তুলে উনি আর কথা বলেননি। তবে ওই ছাত্রীর মা এখন বেশ সুস্থ বলে জেনে এসেছেন আমাদের শিক্ষক।’

আগামীকাল এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা। এ পরীক্ষায় আনিসার অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা ওই ছাত্রীর সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে, আগামীকালের পরীক্ষায় সে যথারীতি অংশ নেবে। পরবর্তী সব পরীক্ষায়ও সে যথাসময়ে কেন্দ্রে গিয়ে অংশ নেবে।’

আনিসার মায়ের কী হয়েছিল এবং কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল-এমন প্রশ্নে অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, ‘ছাত্রী দাবি করেছে যে, তার মা অসুস্থ ছিল এবং তার মাকে সে স্থানীয় সেলিনা ক্লিনিকে ভর্তি করেছিল। তবে আমাদের কাছে তার মাকে আসলেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল কি না, তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।’

ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না এমন প্রশ্নে অধ্যক্ষ বলেন, ‘আমার সঙ্গে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কথা হয়েছিল। তিনি আমাকে জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষা বোর্ডে যোগাযোগ করে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে।’

আনিসার সম্পর্কে জানতে চাইলে মো. আসাদুজ্জামান বলেন, ‘আনিসা আমাদের কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। টেস্ট পরীক্ষায় সে দুই বিষয়ে ফেল করেছিল। তারপরও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের প্রতিষ্ঠান থেকেই মেয়েটা এসএসসি পাস করেছিল। সে মোটামুটি একটা রেজাল্ট করেছিল।’

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)। প্রথমদিনে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল আনিসার। তার কেন্দ্র ছিল মিরপুরের সরকারি বাঙলা কলেজ। তবে পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর তিনি কেন্দ্রে যান। ফলে নিয়ম অনুযায়ী তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পরীক্ষা না দিতে পেরে কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন আনিসা। ওই পরীক্ষার্থীর কান্নায় ভেঙে পড়া ও কেন্দ্রের সামনে ছোটাছুটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েনে। দাবি ওঠে, তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার। পরে শিক্ষা উপদেষ্টার বরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী আনিসার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে।

রোববার এইচএসসির কোন কোন পরীক্ষা

আগামীকাল রোববার এইচএসসি ও সমমানের তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার এ পরীক্ষার পূর্ণমান ১০০।

বাংলাদেশ মাদরাসা বোর্ডের অধীনে আলিমের আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আলিম পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে দুপুর ১টায়। আর কারিগরির ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা ২টায় শুরু হয়ে চলবে ৫টা পর্যন্ত।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park