1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে বজ্রপাতে প্রাণ গেলো মাদরাসা ছাত্রের, নারীসহ আহত ৩ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে বজ্রপাতে প্রাণ গেলো মাদরাসা ছাত্রের, নারীসহ আহত ৩

হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭০ বার পঠিত

নড়াইল সদর উপজেলায় বজ্রপাতে জাবেদ বিশ্বাস মিঠুল (২২) নামে এক মাদরাসা ছাত্র মারা গেছে। এছাড়া পৃথক বজ্রপাতে নারীসহ ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মিঠুল বিশ্বাস ওই গ্রামের আমিনুর বিশ্বাস এর ছেলে। সে স্থানীয় জুড়ালিয়া মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে মিঠুল ও তার বাবা আমিনুর তাদের বাড়ির পাশে জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে মিঠুল গুরুতর আহত হয় এবং তার বাবা আমিনুর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মিঠুলকে মৃত ঘোষণা করেন।

এ দিকে পৃথকস্থানে বজ্রপাতে আহত হয়ে আরো দু’জন নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন চাঁদপুর গ্রামের লাভলী বেগম (৩৮) ও নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)। তবে আহত তিনজনই আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোহেলী জামান জানান, মিঠুল নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। এ ছাড়া আহত বাকী আহতরা আশংকামুক্ত রয়েছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park